Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কুয়েতের রাস্তায় বাংলাদেশির লাশ ফেলে পালালো ট্যাক্সি ড্রাইভার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫২ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুয়েতের ওয়ালী জাবরিয়া রাস্তায় বাংলাদেশির মরদেহ ফেলে পালিয়ে গেছে ট্যাক্সি ড্রাইভার।

মঙ্গলবার কুয়েতের স্থানীয় পত্রিকা আল আনবা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেশটির প্রসিদ্ধ এলাকা জাবেরিয়ায় এই ঘটনা ঘটে।

মরদেহটিতে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে ফরেনসিক বিভাগের স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন। তবে মরদেহটি বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যকর্মীরা।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ওই ট্যাক্সি ড্রাইভারকে আটকের জন্য অভিযানে নেমেছে দেশটির পুলিশের চৌকশ একটি টিম।

পুলিশ জানায়, এক ট্যাক্সি ড্রাইভার মরদেহটি রাস্তায় ফেলে পালিয়ে গেছে। আমরা তাকে আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আটকের পরই বিস্তারিত তথ্য জানাতে পারব।

Bootstrap Image Preview