Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হরিপুর বেতনা সীমান্তে বিজিবি’র হাতে স্কুল ছাত্র আটক

 জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্ত থেকে আমগাঁও জামুন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

আজ বুধবার রাত অনুমানিক ২টার সময় বেতনা সীমান্তের ৩৬৬নং মেইন পিলার এলাকার প্রায় ২ কি.মি বাংলাদেশ অভ্যন্তরে বেরীবাঁধ ঘেষা মানিকখাড়ি গ্রামের সলেমানের স্কুল পড়–য়া ছেলে আবু জাফর ঋতুকে (১৩) চোরাকারবারি হিসেবে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। 

এ বিষয়ে বেতনা ক্যাম্প কোমান্ডার কাবুল হোসেন ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি কোমান্ডিং অফিসার লে.কর্ণেল তুহিন মোঃ মাসুদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
                                                             
 

Bootstrap Image Preview