Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পেনাল্টি গোল সেভ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কুকুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০২:৫২ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০২:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নির্ধারিত সময়ে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউট চলাকালীন সময়ে এমনেতেই উত্তেজনা বেড়ে যায় কয়েকগুণ। আর এই সময় মাঠে ঢুকে পড়ে একটি কুকুর।

গোলকিপার প্রতিপক্ষের নেওয়া শট অনুমান করতে না পেরে ডানদিকে ঝাঁপিয়ে পড়েন। আর সেই সময় গোল বাঁচাতে এগিয়ে আসে সেই কুকুরটি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।

কুকুরের এমন ঘটনায় মাঠের খেলোয়াড়ই নন, উপস্থিত দর্শক থেকে ডাগ আউটে উপস্থিত কর্মকর্তারাও অবাক।

ঘটনার পর পুনরায় পেনাল্টি কিক পাওয়া উচিৎ কিনা, তা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রাও। কুকুরের এমন ঘটনায় মাঠ জুড়ে হাসির রোল পড়ে।

Bootstrap Image Preview