Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কাবুলে ঈদ-ই-মিলাদুন্নবীর অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৪০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১০:১৭ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১০:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, মঙ্গলবারের ওই আত্মঘাতী হামলায় ৪০ জন মারা গেছেন এবং ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ  বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শত শত মানুষ কাবুলে জমায়েত হয়েছিল। সেখানে এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। জায়গাটির নাম উরানাস ওয়েডিং প্যালেস।

তিনি আরো বলেন, সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমি ৩০ জন অবধি গুনেছি।

Bootstrap Image Preview