Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহশিক্ষকের হাতে মা খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১০:১৭ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১০:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


চট্টগ্রামে মেয়ের গৃহশিক্ষকের হাতে খুন হয়েছেন শাহিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক মো. শাহজাহানকে (২৭) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিবুর রহমান বলেন, খুনের শিকার শাহিনা বেগম ওই এলাকার মুদি দোকানদার জসিম উদ্দিনের স্ত্রী এবং খুনী মো. শাহজাহান মিরসরাই উপজেলার পশ্চিম মিঠানালাছড়া এলাকার শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

তিনি বলেন, সাবেক গৃহশিক্ষক শাহজাহানের বটির কোপে গুরুতর আহত শাহিনা বেগমকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। এ সময় শাহিনা বেগমের স্বামীও আহত হন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরও বলেন- কয়েক মাস আগে শাহিনা বেগমের মেয়েকে পড়ানোর সময় প্রেমের প্রস্তাব দেয় শাহজাহান। মঙ্গলবার দুপুরে হঠাৎ এসে জসিম উদ্দিন ও তার স্ত্রী শাহিনা বেগমকে বটি দিয়ে কোপ দেয় শাহজাহান। তবে এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় শাহজাহানকে পুলিশ আটক করেছে।

Bootstrap Image Preview