Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে বিআরটিসির নিচে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৬:১২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিআরটিসি বাসের নিচ থেকে এক নবজাতকে উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার কার্জন হলের সামনে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, দুপুর ২টার দিকে কাপড়ে মোড়ানো ওই নবজাতককে উদ্ধার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. শাহিন।

এক কেজি ওজনের ওই শিশুটির বয়স আনুমানিক এক দিন হবে। কন্যা নবজাতক শিশুটি এখনো হাসপাতালে রয়েছে। তার পরিচয় জানা যায়নি।

Bootstrap Image Preview