Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (২০ নভেম্বর) ভোরে বেনাপোল সীমান্তের নামাজ গ্রাম থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জান‌তে পে‌ড়ে বেনাপোল সীমান্তের নামাজ গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুর্বৃত্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশ থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে। 

Bootstrap Image Preview