Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

দুই হাজার টাকায় ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৫৯ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:৫৯ PM

bdmorning Image Preview


জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন কম্যুউনিটি আজ বিশ্ব টয়লেট দিবস পালন করছে। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ‘ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক লেগেছে। 'মেক টয়লেট গ্রেট এগেইন' এই স্লোগান সম্বলিত বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে 'ট্রাম্প টয়লেট ব্রাশ'।

অনলাইন বাজারে পাওয়া যাচ্ছে এ টয়লেট ব্রাশ। চাইলে কিনতে পারবেন যে কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ দশমিক ৯৯ ডলার।

বর্তমানে মূল্য হ্রাসে এর মূল্য নির্ধারন করা হয়েছে ২১ দশমিক ৯৯ আর বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার। আসল মূল্য থেকে ৬০ শতাংশ মূল্য হ্রাস করায় এ ব্রাশের বিক্রি বেড়েছে প্রায় তিনগুন।

জানা গেছে, নিউজিল্যান্ড থেকে তৈরিকৃত ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ অনলাইনে বিক্রয় মাধ্যম ইটিএসওয়াইতে পাওয়া যাচ্ছে।

১৫ ইঞ্চি দৈর্ঘ্যের ডোনাল্ড ট্রাম্প ব্রাশটি ইতোমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আসল মূল্য থেকে ৬০ শতাংশ মূল্য হ্রাস করায় এ ব্রাশের বিক্রি বেড়েছে প্রায় তিনগুন।

Bootstrap Image Preview