Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সেনবাগ প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০২:৪২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০২:৪২ PM

bdmorning Image Preview


নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে।

আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসান মোল্লার নেতৃত্বে উপজেলার খালিশপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনির হোসেন(৪৫) খালিশপুর গ্রামের আলী হায়দারের পুত্র।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


 

Bootstrap Image Preview