Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন বউয়ের সাজে পরীক্ষার হলে তরুণী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১২:০০ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের কর্ণাটকের হাসানে স্বেতা নামের এক নারী বিয়ে করেই সোজা চলে আসেন পরীক্ষা দিতে।

পরিবার সূত্রের খবর, তাদের বাগদান হয় ৬ই মে। বিয়ে ঠিক হয় ১৮ ই নভেম্বর। স্বেতার বিকম'র কর্পোরেট অ্যাকাউন্ট ও ল'র পরীক্ষা হওয়ার কথা ছিল ৩রা নভেম্বর। পরীক্ষা শেষে বিয়ে হবে বলেই দিন ঠিক হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলে পরীক্ষার দিন পিছিয়ে যায়। বিয়ের দিনেই পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু তাতে কোন সমস্যাই হয়নি স্বেতার। বিয়ে সম্পন্ন করে দিব্যি চলে আসেন পরীক্ষা দিতে। তাকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দিয়ে যান স্বামী নবীনই।

এদিকে পরীক্ষার হলে স্তব্ধ নীরবতা। পরীক্ষার্থীরা মন বসানোর চেষ্টা করছেন। কিন্তু সবারই চোখ চলে যাচ্ছে স্বেতা দিকে। কারণ তিনি তো পুরোদস্তুর বিয়ের সাজে সজ্জিত। নতুন বউকে দেখতে পরীক্ষার হলে অনেক উৎসুক চোখ ঘোরাঘুরি করছিল। তবে নতুন বউয়ের মন ডুবেছে পরীক্ষার খাতাতেই। 

Bootstrap Image Preview