Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে কিশোরের মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রাম থেকে মেহরাজ উদ্দিন হিরণ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহরাজ উদ্দিন হিরণ ওই গ্রামের গরু গাড়ি জামালের বাড়ির জামাল উদ্দিনের ছেলে। 

নিহতের বড় ভাই মুরাদ জানান, হিরণের সঙ্গে পাশের বাড়ির সজলের মেয়ে নুপুরের (১৩) ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে নুপুরের মা মরিয়ম বেগম শনিবার রাতে হিরণকে তাদের বাড়িতে ডেকে নেন। এরপর সে রাতে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় হিরণের মরদেহ পাওয়া যায়। নুপুরের পরিবারই হিরণকে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview