Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির আসনে অন্য প্রার্থী নমিনেশন পাবেন নাঃ ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর মাশরাফি বিন মর্তুজাকে মনোনয়ন দিলে যিনি নড়াইলে-২ আসনে এখন ইলেকটেড প্রার্থী আছেন তাকে নমিনেশন দেওয়া যাবে না।

রবিবার(১৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।

মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, আমাদের মনোনয়নের বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তালিকা প্রায় চূড়ান্ত। তবে ফাইনালি ফিনিংশটা বাকি আছে। আমাদের এলায়েন্সের সাথে আলোচনা করে ফাইনাল করা হবে। আমাদেরটা অলমোস্ট ক্লোজ।

কাদের বলেন, ‘আমাদের নেত্রী যেটা বলেছেন তা হলো ৬৫ থেকে ৭০টি আসন শরিকরা পাবে। তবে আলোচনা করে যদি মনে হয়, উইনেবল প্রার্থী তাদের বেশি থাকে তাহলে সেটা বাড়ানো যেতে পারে। যেমন ধরুন, মাশরাফি বিন মর্তুজাকে মনোনয়ন দিলে যিনি সেখানে এখন ইলেকটেড প্রার্থী আছেন তাকে নমিনেশন দেওয়া যাবে না। তাছাড়া ১৪ দলের ইলেকটেড যারা আছে তাদের বাদ দেওয়ার চিন্তা নেই। যদি একান্ত কারো পজিশন খারাপ হয় সেটা ভিন্ন কথা।

Bootstrap Image Preview