Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মধ্য হাজীপুর গ্রামে র‌্যাবের অভিযানে ৭ বছরের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার মধ্য হাজীপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আমির হোসেন রুবেল হাজীপুর গ্রামের ইউসুফ ব্যাপারী বাড়ির চৌধুরী মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা আদেশ জারির পর থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক অবস্থায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview