Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

 সীমান্ত দিয়ে পাচারকালে ২৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার 

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২৮৬ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।    

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ভোরের সময় সাদীপুর গলাচিপা পোষ্ট হতে এ ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি মাদকের চালান সাদীপুর ভারতে সীমান্তে গলাচিপা পোষ্ট দিয়ে প্রবেশ করবে।এ সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৮৬ বোতল উদ্ধার করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview