Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে বিজিবির অভিযানে সীমান্ত থেকে ২০ লক্ষ টাকা উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৪৬ PM

bdmorning Image Preview


মোঃ মিঠুন মাহমুদ জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে ২০ লক্ষ টাকা উদ্ধার করেছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিজিবি।

আজ বুধবার সকাল ৭টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এ টাকা উদ্ধার করেন। 

বিজিবি জানায়, সীমান্তের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার বন্দে আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সকালে সীমান্তের ৬৫নং মেইন পিলার এবং ৪নং সাব পিলারের কাছে টহল দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ৩ চোরাচালান ব্যক্তি বিজিবি সদস্যদেরকে দেখে ২টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া প্যাকেট থেকে ২০ লক্ষ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।

ঝিনাইদাহ্ ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. তাজুল ইসলাম টাকা উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

Bootstrap Image Preview