Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৩৯ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৩৯ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী স্বাধীন কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলে সমাপনী পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে স্কুল মাঠে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে  বিদায় অনুষ্ঠানে হরিনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে  হরিন মারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃওয়াহিদুজ্জামান, সহকারী শিক্ষক সহিদুল হক, স্থানীয় ইউপি সদস্য  মোঃ আব্দুল মতিন, হরিনমারী সৃজনী সংঠনের সাধারন সম্পাদক   মোঃ রকিবুস সুলতান রাসেল, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন লিটন,  জাগরনী যুব সংঘের সভাপতি মোঃ সৈয়দ আলম,স্বাধীন কিন্ডার গার্ডেনের পরিচালক হাফিজ উদ্দীন প্রমুখ।

হরিনমারী স্বাধীন কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে এ বছর ১০ শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

Bootstrap Image Preview