Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় ইয়াবাসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৮:২৮ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৮:২৮ PM

bdmorning Image Preview


পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় উপজেলার আগ্রাদ্বিগুন-সাপাহারগামী রাস্তার পাশে শিহাড়া বটতলী নামক এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর পত্নীতলায় উপজেলার শিহাড়া ইউনিয়নের শিহাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।

নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview