Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ওবায়দুল কাদেরের সঙ্গে মাহির বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।

মঙ্গলবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নানও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিকল্পধারা মাহি বি চৌধুরী বলেন, আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত তবে ১৪ দলে আসছি না, আমরা ওবায়দুল কাদেরের সঙ্গে মহাজোটের বিষয়ে আলোচনা করেছি।

মাহি বলেন, আজকে আমরা একটি অনানুষ্ঠানিক আলোচনা করেছি। বেশ কয়েক দিন ধরে আমাদের দলের মহাসচিব আবদুল মান্নানের সঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বেশ কয়েকবার আলাপ হয়েছে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিক আলোচনার আগে বিষয়গুলো এর বেশি খুলে বলা যাবে না। আনুষ্ঠানিক আলোচনার বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। খুব শিগগির আনুষ্ঠানিক আলোচনা শুরু করব। যুক্তফ্রন্ট ও ১৪ দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা যেন শুরু হয়, সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হলো।

Bootstrap Image Preview