Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে গুলি ও ফেনসিডিল উদ্ধার

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:২৮ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:২৮ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোলের বারোপোতা মাঠ থেকে এ গুলি ও ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। 

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় পুটখালী সীমান্তের বারোপোতা গ্রামের মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমাণ মাদক ও গুলির একটি চালান যশোরের দিকে যাচ্ছে। এসংবাদের ভিত্তিতে ঘিবা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক সংগীয় সদস্য নিয়ে বারোপোতা গ্রামের মাঠের মধ্য অভিযান পরিচালনা করলে চোরাকারবারিরা একটি কার্টুন ফেলে পালিয়ে যায়।

এসময় কার্টুনটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্য থেকে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক গুলি ও ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview