Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে বিধবার মাথার চুল কাটল প্রতিপক্ষের লোকজন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে এক বিধবাকে নির্যাতন করে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বিধবার মেয়ে সাগরি বিবি বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পারপাঁচুপুর গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী মিনা বিবি (৫০) এর সাথে প্রতিবেশী আলেয়া বিবির পরিবারের লোকজনের সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১০ নভেম্বর প্রতিপক্ষের লোকজন মিনা বিবির উপর আকস্মিক হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তারা মিনা বিবির মাথার চুল কেটে দেয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলায় আলামিন (২৫) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview