Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি রাস্তার মাথায় ট্রাকের ধাক্কায় নুরুল কবির (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল কবির পটিয়া বেল্লাপাড়ার মৃত আজম আলীর ছেলে। তিনি বোয়ালখালী থেকে চট্টগ্রামের চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জনান, রবিবার রাত দেড়টার দিকে সিটি করপোরেশনের ময়লাবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল কবির গুরুতর আহত হন। আহত নুরুল কবিরকে দ্রুত চমেক হাসপালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Bootstrap Image Preview