Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

এবার টেলিভিশনের সংবাদ উপস্থাপনায় রোবট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৪:০২ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট এবার সংবাদ উপস্থাপনায়। বিস্ময়কর হলেও সত্যি হচ্ছে চীনা সংবাদ মাধ্যম জিনহুয়া এবার রোবট দিয়ে সংবাদ উপস্থাপনা করিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে এবার টেলিভিশন চ্যানেলের সঞ্চালকদের মনে চাকরি হারানোর ভয় পেয়ে বসেছে। বিষয়টি বেশ রহস্যজনকই বটে।

টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর বা সঞ্চালকরা যা যা করেন, কৃত্রিম বৃদ্ধিমত্তার সাহায্যে এ বার তা অনায়াসেই অনেক কম খরচে করে দেয়া যাচ্ছে। ফলে আর মোটা অর্থ দিয়ে কেনই বা অ্যাঙ্কর রাখবেন টেলিভিশন চ্যানেলের হর্তাকর্তারা?

চীনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ তাদের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে নিয়োগ করেছে একটি রোবটকে। যা চলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে।

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা ‘জিনহুয়া’ চালু করেছে পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে আয়োজিত পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলনে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় চলা ওই অ্যাঙ্কর অনুষ্ঠান পরিচালনা করছেন দুটি ভাষায়। ইংরেজি ও চীনা ভাষায়।

রোবটকে অ্যাঙ্কারিং-এর পাঠ দেয়া হয়েছে ‘জিনহুয়া’র দুই সঞ্চালকের কাছ থেকে। তাদের কথা বলার কায়দা, ঠোঁট নাড়ানোর ভঙ্গি, হাত নাড়ানো চাড়ানোর কৌশল শেখানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় চলা ওই ‘সঞ্চালক’ রোবটকে।

সেই রোবট অ্যাঙ্কর কীভাবে অনুষ্ঠান পরিচালনা করছে, তার ভিডিও প্রকাশ করেছে চীনা সংবাদ সংস্থা ‘জিনহুয়া’। রোবটটি বানাতে ‘জিনহুয়া’কে সাহায্য করেছে চীনের একটি সার্চ ইঞ্জিন সংস্থা ‘সোগোউ ডট কম’।

Bootstrap Image Preview