Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় ৬ বছরের শিশু কন্যার লাশ উদ্ধার 

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকায় ছয় বছরের শিশু কন্যাকে হত্যা করে বাশেঁর ঝোপে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাও গ্রামের মোঃ ফজলুল হকের ছয় বছরের ফারজানা নামের শিশু কন্যাটি শুক্রবার (৯ নভেম্বর) সকাল প্রায় সারে ১১ টার দিকে নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পরে রাত ৯ টার দিকে মৃত অবস্থায় বাড়ির পাশের একটি বাশঁ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়।

এলাকার জনসাধারণের ধারণা কে বা কাহারা শিশুটিকে মেরে লাশ বাশঁ ঝাড়ে ঝুলিয়ে রেখে গেছে।

ঘটনার পর ভালুকা থানার এসআই লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো  হয়।


 

Bootstrap Image Preview