Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৫৪ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

জীবননগরে সেনেরহুদা যুব সংঘ ও চুয়াডাঙ্গা মনিংস্টার একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ভয়েস অব আমেরিকার আয়োজনে উথলী বাজার পাড়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় সেনেরহুদা যুব সংঘের কাছে ৪-১ গোলের ব্যবধানে চুয়াডাঙ্গা মনিংস্টার একাদশ পরাজিত হয়।

ভয়েস অব আমেরিকা খুলনা বিভাগের সাধারন সম্পাদক আব্দুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আঃমান্নান পিন্টু, শিক্ষক আকরাম হোসেন, ব্যবসায়ী আশাদুর রহমান ভেদি, সাংবাদিক সালাউদ্দিন কাজল, আনজাম খালেক, চাষী রমজান, তারিকুর রহমান, মিঠুন মাহমুদ,যুব সংঘের সাধারন সম্পাদক আঃ হাই, রেফারী হিসাবে উপস্থিত ছিলেন বাবলু, আঃ হাই, মিন্টু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সেনেরহুদা যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলাম।
 

Bootstrap Image Preview