Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশে যাচ্ছেন না ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


শারীরিক অসুস্থতার কারণে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের আজকের সমাবেশে যাচ্ছেন না ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবারের (৯ নভেম্বর) গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সকাল সোয়া ১০টার দিকে এ কথা জানান।

সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে রাজশাহীগামী প্লেনে ওঠার আগে মন্টু বলেন, ড. কামাল হোসেন আমাদের সঙ্গে ফ্লাইটে ওঠার কথা থাকলেও অসুস্থ বিধায় তিনি আজকের সমাবেশে যেতে পারছেন না।

ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় জনসভা শুক্রবার দুপুর ২টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Bootstrap Image Preview