Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় ১৮ দোকান আগুনে পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৪৯ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


উখিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন আহত ও ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী বাজারের কামাল সাওদাগরের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পাতাবাড়ী বাজারের ডাঃ সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জনৈক কামাল সাওদাগরের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এতে প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে উখিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছে মোঃ ফোরকান ও কামাল সাওদাগর। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থ পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

Bootstrap Image Preview