Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

 ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:০৬ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:০৬ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের বাহুবলে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৮)  এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতগাও রশিদপুর রেলসড়কের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকাল  ৯টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি।  খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোঃ আলিম উদ্দিন  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview