Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ঢাকা থেকে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিকেলে অ্যাডভোকেট ছানা উল্লাহ মিয়ার সঙ্গে আইনি পরামর্শ সেরে আদালত পাড়া থেকে বের হন ডা. শাহাদাৎ হোসেন। এরপর ঢাকার সিএমএম কোর্টের সামনে থেকে তাকে আটক করে ডিবি।

এদিকে শাহাদাতকে গ্রেফতারের পর থেকে চট্টগ্রাম নগরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview