Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে ৫২ পিস ইয়াবাসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১০:১৯ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১০:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট রহমান ফকির (৪২) নামে এক জনকে আটক করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান।

সোমবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। রহমান উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রাজাপুর থানা ওসি শামসুল আরেফিন জানান, তার বিরুদ্ধে বরিশাল আর্ম পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করেন।

Bootstrap Image Preview