Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ছাতক থানা পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার

হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:১১ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:১১ PM

bdmorning Image Preview


ছাতকে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ নভেম্বর) রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৩ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র আমির আলী, জাউয়াবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র সালেহ আহমদ, সাদারাই গ্রামের মৃত রহমত আলীর পুত্র সোনা মিয়া, রহমত উল্লাহর পুত্র ছালিক মিয়া, মৃত আব্দুর রহমানের পুত্র নুরু মিয়া ও ছাতারপই গ্রামের জামাল খার পুত্র আছমত আলী।

গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

Bootstrap Image Preview