Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১০:৫১ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১০:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুস সত্তার নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রামপাশা ইউনিয়নের জমসেরপুর কোনাউরা গ্রামের আবদুল গণির পুত্র।

পুলিশ জানায়, আবদুস সত্তারের বিরুদ্ধে থানায় ব্যাংকের টাকা আত্মসাতের দু’টি মামলা রয়েছে। দুটি মামলায়ই আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেছেন।

থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতার হওয়া এই সাজাপ্রাপ্ত আসামীকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview