Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের টেনেসিতে জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তি মৃত্যুদণ্ড বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকরে খুব কম ক্ষেত্রেই এ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। দেশটিতে অধিকাংশ ক্ষেত্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর এএফপি’র।

৬৩ বছর বয়সী ইডমুন্ড জাগোর্স্কি হচ্ছে বিগত পাঁচ বছরের মধ্যে প্রথম মার্কিন সাজাপ্রাপ্ত ব্যক্তি যার মৃত্যুদণ্ড বৈদ্যুতিক শক দিয়ে কার্যকর করা হলো।

মাদক বিক্রির প্রলোভন দেখিয়ে ১৯৮৩ সালে দুই ব্যক্তিকে বনের মধ্যে ডেকে নিয়ে হত্যা করার দায়ে জাগোর্স্কিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ওই হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর তাদের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের দু’জনকে গুলি করার পর গলা কেটে হত্যা করা হয়।

মার্কিন সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল আবেদন প্রত্যখান হওয়ার পর তার এ মৃত্যুদণ্ড কার্যকর হরা হলো।

মৃত্যুদন্ড কার্যকরের একটি পদ্ধতি হিসেবে যুক্তরাষ্ট্রে এখন কেবলমাত্র নয়টি রাজ্যে বৈদ্যুতিক চেয়ার ব্যবহারের রীতি চালু রয়েছে। এ নয়টি রাজ্যের একটি হচ্ছে টেনেসি।

Bootstrap Image Preview