Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডে ক্রিকেট ছেড়ে দিলেন পাকিস্তানি এই তারকা খেলোয়াড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগী হওয়ার জন্য এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি তারকা খেলোয়াড় আজাহার আলী।

আজাহার আলীর এক বিশেষ সূত্র জানিয়েছে, ‘টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগ দিতেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন আজহার। তিনি মনে করেন, দলের তরুণরা এখন খুব ভালো ক্রিকেট খেলছে, তারাই দলকে সামনে এগিয়ে নিতে পারবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আজহার আলির। ক্যারিয়ারে ৫৩ ওয়ানডেতে ৩৬.৯ গড়ে ১৮৪৫ রান করেন আজহার। আছে ৩টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি।

 

Bootstrap Image Preview