Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় সাজাপ্রাপ্ত রোহিঙ্গা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:২৮ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ায় ৩ বছর সাজাপ্রাপ্ত পালাতক আসামি মোঃ সলিম উল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) উপজেলার রত্নাপালং ইউনিয়নের রহুল্লার ডেবা এলাকা থেকে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে মিয়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার মোঃ কামালের বলে জানা গেছে।

জানা যায়, আত্মগোপনে রত্নাপালং ইউনিয়নের কামারিয়া বিল এলাকায় ফ্যামিলিসহ ভাড়া বাসায় থাকত সে। তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, আটককৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে জড়িত মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

Bootstrap Image Preview