Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:১৮ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি এলাকার সুরমা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় এ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত এই ব্যক্তির অনুমানিক (৪০) তার শরীরে সাদা টেপ দিয়ে মোড়ানো ও বাহিরে সাদা পলিথিন দিয়ে পেঁচানো ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালের দিকে চৌঘরি এলাকার সুরমা নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল, এসআই মহিবুর একদল পুলিশ নিয়ে বস্তাবন্দী ওই লাশটি উদ্ধার করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত এ লাশটি আনুমানিক এক সপ্তাহ আগের হবে। এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Bootstrap Image Preview