Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল মাতাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন আফ্রিদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি লিগ মানেই শহীদ আফ্রিদি। আফ্রিদি ছাড়া কি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ জমে?বয়স বেশি হলেও এখনো আফ্রিদিকে টানা হেচড়া করে যেকোন দল। আসন্ন বিপিএলে পাকিস্তানি এই হার্ডহিটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ ড্রাফটে ৬ নম্বর কল ছিল কুমিল্লার। নিজেদের এই ডাকে তারা প্রথমেই কিনে নেয় আফ্রিদিকে। এছাড়া শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকেও দলে টেনেছে তারা।বিপিএলের গত মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন শহীদ আফ্রিদি।

এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আইকন খেলোয়াড় তামিম ইকবাল। দলে রয়েছেন ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন ও শোয়েব মালিক। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডসন এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাশেলা গুনারত্নও কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন।

Bootstrap Image Preview