Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রোমানিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রোমানিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্থ ফিজিকস একথা জানিয়েছে।

দেশটির পূর্বাঞ্চলীয় বুজাউ কাউন্টিতে রবিবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এটি রোমানিয়ায় গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ২০০৪ সালের ২৭ অক্টোবর ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী বুখারেস্টসহ দেশটির অন্যান্য শহরেও ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়েছে।

রাজধানী বুখারেস্টসহ দেশটির অন্যান্য শহরেও ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের আশপাশের এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুখারেস্ট থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেহোইউর কাছে ভূগর্ভের ১৫০ কিলোমিটার গভীরে।

Bootstrap Image Preview