Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মো:সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখানে ব্র‍্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ২০১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে শনিবার (২৭ অক্টোবর)  সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথের নেতৃত্বে র‍্যালিতে অংশগ্রহণ করেন, সরকারি ও বেসরকারি সকল কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview