Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০২:০৩ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০২:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকার ড্রেনের ভেতরে বস্তাবন্দি এক তরুণীর মাথাবিহীন লাশ পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে লাশটি পাওয়া যায়।

নিহত ওই তরুণীর এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। পুলিশ জানিয়েছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তরুণীর মাথা কেটে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে গেছে।

হালিশহর থানার ওসি ওবায়দুল হক জানান, রাতে ছোটপুল এলাকার ড্রেনে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ওই বস্তা খুলে মাথাবিহীন এক তরুণীর লাশ পাওয়া যায়।

ওসি বলেন, মাথা না থাকায় নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ।

Bootstrap Image Preview