Bootstrap Image Preview
ঢাকা, ২৮ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

উখিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৪৩ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৪৩ AM

bdmorning Image Preview


রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দুলাল জাকারিয়া (৪৫) নামে এক এনজিও ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে কুতুপালং বাজারের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জাকারিয়ার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত সানমুন নামে একটি বেসরকারি এনজিও সংস্থার ব্যবস্থাপক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সানমুনের ব্যবস্থাপক জাকারিয়া কিছুদিন আগে ওই বাসাটি ভাড়া নেন। শুক্রবার সকাল থেকে তিনি দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকারিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview