Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম.সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:০২ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:০২ PM

bdmorning Image Preview


উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজারে যানজট নিরসন ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে ফুটপাতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী, সুশীল সমাজ। অভিযানে সাথে ছিলেন, উখিয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: একরামুল ছিদ্দিক, উখিয়া থানার ওসি মো: খায়রুজ্জামান।

ইউএনও মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, গত এক বছর যাবত এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা সরিয়ে নিচ্ছে না। আজ বাধ্য হয়ে শুধুমাত্র জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আবার যেন নতুন করে কেউ ফুটপাত দখল করে পথচারী ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে সেদিকে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও জনপ্রতিনিধিদের লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।

 

Bootstrap Image Preview