Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় ইয়াবাসহ আটক ২

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৫৩ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা উপজেলায় ১৩ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নজিপুর সদর পলিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নজিপুর পলিপাড়ার মৃত শওকত আলীর ছেলে মো.শাহাদত হোসেন(২৫) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো.আফসার আলী(৩০)।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। 


 

Bootstrap Image Preview