Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ইবিতে ছাত্রলীগের উদ্যোগে লিচু বাগান পরিচর্যা

আহসান নাঈম, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজেদের লাগানো লিচু বাগান পরিচর্যা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের পশ্চিম পাশের লিচু বাগান পরিচর্যা করে তারা।

জুমার নামাজ পরে হলে ফেরার পথে ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত লক্ষ করেন নিজেদের লাগানো লিচু বাগান পরিচর্যার অভাবে আগাছায় ছেয়ে গেছে। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে লিচুর গাছের আগাছা পরিষ্কার ও খুঁটি ঠিক করে দেন। 

এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল সোহাগ, বিপুল খান, মাহিদুল ইসলাম, মোঃ ইউসুফ, তৈফিকুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অনুষদ ভবন ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের মাঝে ৪০ লিচুর চারাসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করেছিল।  

 

Bootstrap Image Preview