Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাজনীতিতে যোগ দিলেন ক্রিকেটার শামির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১১:০৭ AM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১১:৩০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজনীতিতে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। হাসিন পেশায় একজন মডেল ও অভিনেত্রী।

ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মঙ্গলবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে তিনি কংগ্রেসে নিজের নাম লিখিয়েছেন। অনুষ্ঠানে ছিলেন মুম্বাই প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। পরে মুম্বাই কংগ্রেসের তরফে ফেসবুকে পোস্ট করে সেই খবর দেয়া হয়।

মঙ্গলবার কংগ্রেসের মুম্বাই শাখার সভাপতি সঞ্জয় নিরুপম হাসিনকে দলীয় উত্তরীয় পরিয়ে তাদের দলে স্বাগত জানান। তিনি হাসিনের হাতে পুষ্পস্তবকও তুলে দেন। পরে দলটি থেকে হাসিনের কংগ্রেসে যোগদানের খবর ছবিসহ টুইটারে পোস্ট করা হয়।

গত মার্চে তিনি সামির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছিলেন। সেই মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। পরে তার সন্তানের লেখাপড়া ও রক্ষণাবেক্ষণের জন্য শামির কাছে মাসিক ১০ লাখ টাকা খোরপোষ দেয়ার আবেদন জানিয়ে হাসিন একটি মামলা করেন আদালতে।

এদিকে হাসিন বর্তমানে তার ক্রিকেটার স্বামী মোহাম্মদ সামির থেকে আলাদা রয়েছেন। ব্যস্ত রয়েছেন মডেলিং ও অভিনয় নিয়ে।

Bootstrap Image Preview