Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সৌদি বিমানবাহিনীর প্রশিক্ষণ জেট বিধ্বস্ত, সব ক্রু নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০২:১৯ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের উত্তর-পূর্বে প্রশিক্ষণ চলাকালে দেশটির রাজকীয় বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত হয়েছেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার প্রশিক্ষণ মিশনে থাকা বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিধ্বস্ত বিমানটিতে কতজন ক্রু ছিলেন, প্রকাশিত প্রতিবেদনে তা বলা হয়নি। তবে বিমানটি ব্রিটিশ নির্মিত এক ইঞ্জিনবিশিষ্ট অত্যাধুনিক প্রশিক্ষণ জেটবিমান বিএই সিস্টেম হক ছিল বলে জানা গেছে।

গতকাল সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ মিশনে থাকা বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ছিল এক ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক প্রশিক্ষণ জেট বিমান বিএই সিস্টেম হক।

বিমান বিধ্বস্তের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে।

 

Bootstrap Image Preview