Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মনোহরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যলির আয়োজন করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে মনোহরদী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনোহরদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসসাদিক জামান, সমাজসেবা কর্মকর্তা ইমানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল সগীর, ইউআরসি ইন্সট্রাকটর ইমরান হাসান ভূইয়া প্রমুখ।

Bootstrap Image Preview