Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ধান ক্ষেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোর সদর উপজেলার বারঘড়িয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে এক ইজিবাইক চালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুবৃত্তরা।

রবিবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারঘড়িয়া এলাকার একটি ধান ক্ষেতে ইউসুফের হাত পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার আব্দুল খালেকের ছেলে ইউসুফ আলী সন্ধ্যায় তার ইজিবাইকে যাত্রী নিয়ে নাটোর শহর থেকে নলডাঙ্গা যাওয়ার সময় নিখোঁজ হয়।

নিহতের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। লাশটি থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি।

Bootstrap Image Preview