Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাজবাড়ীতে বাসচাপায় ২ স্কুলছাত্রী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজবাড়ীতে একটি স্কুলের সামনে বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) গোয়ালন্দ উপজেলায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ওমর আলী সরদারপাড়া গ্রামের জালাল শেখের মেয়ে জাকিয়া (১৫) ও যদু ফকিরপাড়া গ্রামের সালাম শেখের মেয়ে চাঁদনী (১৫)। তারা দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম জানান, শনিবার সকালে জাকিয়া ও চাঁদনী দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে আসার সময় স্কুলের সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলে তাদের মৃত্যু হয়। পরে স্কুলের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে অন্য একটি বাসে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

রাজবাড়ী হাইওয়ে থানার এসআই মাসুদ পারভেজ জানান, এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Bootstrap Image Preview