Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হিলিতে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:০১ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:০১ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি হলরুমে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব সোহরাফ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, হাকিমপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর বদরুল মিল্লাত ও সহকারী শিক্ষা অফিসার মাহমুদুন্নবী।

প্রশিক্ষণে উপজেলা কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকেরা অংশ গ্রহণ করেন।  


 

Bootstrap Image Preview