Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে কটুক্তি করায় শিক্ষকের বিরুদ্ধে মাভাবিপ্রবিতে মানববন্ধন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:০৬ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ঈশিতা বিশ্বাস তিশার উপর যৌন হয়রানি এবং মুক্তিযোদ্ধা সন্তানদের কটুক্তি করায় ওই বিভাগের শিক্ষক মহিউদ্দন তাসনিমের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আমরা মক্তিযোদ্ধা সন্তান মাভাবিপ্রবি শাখা।

আজ শনিবার ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান মাভাবিপ্রবি শাখার আহবায়ক মোঃ বেলাল হোসাইন, সদস্য সচিব জসিম উদ্দিন খোকন, যুগ্ম-আহবায়ক ইয়াসিন আরাফাত ও সোহেল মন্ডল, সদস্য নাজমুল হোসেন ও ইফতি প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview